শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে হাজী বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য পদ পেয়েছেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

বুধবার সংসদের বৈঠকে প্রধান হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার টানা তিনবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি