শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুঘর্টনায় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৯


স্টাফ রিপোর্টার:

শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা অলিপুর সড়কের দক্ষীণ ঘোষনগর (রুপসাগর) গ্রামে সোলায়মান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত সোলামান ঘোষনগর (পূর্ব নারায়নসার) এলাকার আবুল কালামের ছেলে। সে করিমাবাদ করিমাবাদ জান্নাতুল ফেরদৌস হাফেজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুর আনুমানিক ১২টায় অলিপুর নাজিরা বাজার অলিপুর সড়কের ময়নামতি পাবলিক স্কুলের পাবলিক স্কুলের সামনের কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে। অলিপুরগামী ঘাতক অটো চালক সদর উপজেলার অলিপুর গ্রামের তাজু মিয়া বেপরোয়া স্পিডে অটোরিক্সাটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় অটোরিক্সা চালক কালভার্টের কাছে সড়কের ওপর দাড়িয়ে থাকা সোলায়মানের উপরে অটো তুলে দেয়। শিশুটির বুকের ওপর দিয়ে পেছনের একটি চাকা উঠে গেলে গুরুতর আহত হয় শিশুটি। শিশুটির মা ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয় দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই শাহিন কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে নিহতের পরিবার কোন মামলা বা অভিযোগ করতে রাজি হয়নি বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি