শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবাসীদের সংখ্যা বেশি কুমিল্লা জেলায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
দেশের প্রচুর লোক কর্মসূত্রে বিদেশে আছেন। দেশে কিছু করতে না পেরে অনেকে বাধ্য হয়ে প্রবাসী জীবন বেছে নেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭ লাখ ৭৪ হাজার ৫৪০ জন বাংলাদেশি কর্মসূত্রে বিদেশে গেছেন৷ তবে বিদেশগামিতায় সব জেলার লোক সমান নয়।

এক্ষেত্রে এগিয়ে থাকা ১০টি জেলা হলো:
১. কুমিল্লা: সবচেয়ে বেশি গেছে এই জেলা থেকে৷ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা থেকে মোট ছয় লাখ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ৷

২. চট্টগ্রাম: মোট সংখ্যা: পাঁচ লাখ ৪১ হাজার ৭০৯; শতাংশের হিসাব: ৯.৫৭।

৩. ব্রাক্ষ্মণবাড়িয়া: মোট সংখ্যা: দুই লাখ ৯৫ হাজার ৩৮১; শতাংশের হিসাব: ৫.২২।

৪. টাঙ্গাইল: মোট সংখ্যা: দুই লাখ ৯০ হাজার ৭১৭; শতাংশের হিসাব: ৫.১৪।

৫. ঢাকা: মোট সংখ্যা: দুই লাখ ৫৩ হাজার ৭৩৪; শতাংশের হিসাব: ৪.৪৮।

৬. চাঁদপুর: মোট সংখ্যা: দুই লাখ ৩৫ হাজার ৩৩৪; শতাংশের হিসাব: ৪.১৬।

৭. নোয়াখালী: মোট সংখ্যা: দুই লাখ ২৭ হাজার ৩৪৩; শতাংশের হিসাব: ৪.০২।

৮. মুন্সীগঞ্জ: মোট সংখ্যা: এক লাখ ৭৩ হাজার ৪৭৭; শতাংশের হিসাব: ৩.০৬।

৯. নরসিংদী: মোট সংখ্যা: এক লাখ ৫৯ হাজার ৩৮৪; শতাংশের হিসাব: ২.৮২।

১০. ফেনী: মোট সংখ্যা: এক লাখ ৫৬ হাজার ১৯৯; শতাংশের হিসাব: ২.৭৬।

তুথ্যসূত্রঃ ডয়েস ভেল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি