শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা লাকসামে ট্রেনে কাটা পড়ে নববিবাহিত যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসাম-চট্টগ্রাম রেললাইনের উত্তর লাকসামে বৃহস্পতিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত হানিফ মিয়া লাকসামের হামিরাবাগের আবুল কাশেমের ছেলে। তিনি ২০ দিন আগে বিয়ে করেন।

লাকসাম রেলওয়ে থানার এসআই আকতারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মরদেহ শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি