বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান


বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। ‘হয় বউ হয়ে না হয় লাশ হয়ে’ প্রেমিকের বাড়ি অথবা শ্মশানে যাবেন বলে জানিয়েছেন এই অবস্থানকারী। এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এই ছাত্রী দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক করে আসছিল। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সঙ্গে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়ে। কোন উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়িতে অবস্থান নেয়।

গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত এই ছাত্রী বলেন, ‘আমাকে যদি রথীন বিয়ে না করে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো।’ রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছেন বলে জানান তিনি।

রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুই মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি