শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিশো ও মেহজাবিনের ‘ছিলে কই বলো’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : কলকাতার গায়ক ঈশান মিত্রের গানে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন।

গত ভালোবাসা দিবসে গানটি দেখা গেছে মাহমুদুর রহমান হিমির ‘আনএক্সপেক্টেড স্টোরি’ নাটকে। তবে এবার নাটকে ব্যবহৃত ‘ছিলে কই বলো’ গানটির ভিডিও আলাদাভাবে প্রকাশ করা হলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানচিল কর্তৃপক্ষ জানায়, নাটকের গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই গানটি বানানো হয়েছে।

নাটকের পাশাপাশি গানটিও দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দর্শক-শ্রোতারা যাতে গান ও ভিডিওটি উপভোগ করতে পারেন সেজন্য এটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

‘ছিলে কই বলো, কই এলে আজ/ এই বুঝি নিয়তির কারুকাজ/ তুমি আমি দুজনেই পালিয়ে/ ভাবনার সীমা কেউ ছাড়িয়েৃ এভাবে আগে তো দেখিনি/ এত ভালো আগে তো বাসিনি’ কথার গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর-সংগীত করেছেন অমিত ও ঈশান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি