বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি নারী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথমবারের মতো বসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত নারী সাবরিনা ফারুকি। দেশটিতে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে।

সাবরিনার জন্ম বাংলাদেশেই। তিনি বাংলাদেশেই বেড়ে উঠেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান। তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আর ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি