বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পররাষ্ট্রমন্ত্রী বলেন,প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি ট্রাস্ট ফোর্স তৈরি করেছেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন,প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি ট্রাস্ট ফোর্স তৈরি করেছেন।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি ট্রাস্ট ফোর্স তৈরি করেছেন। ২ মার্চ প্রবাসী আওয়ামী পরিবার দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধিত অতিথির বক্তব্যকালে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, এই ট্রাস্ট ফোর্স এর মাধ্যমে প্রবাসীদের কি ভাবে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করা যায় সরকার সেই পরিকল্পনাই করছেন।

মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে সকল মিশনগুলোকে বলা হয়েছে সকল প্রবাসীদের একটি ডাটা বেইজ তৈরি করার জন্য এবং কে কিভাবে সরকারকে সহায়তা করতে পারে এই ডাটা বেইজ থেকে বের করা হবে।

সরকার দেশকে এগিয়ে নিতে নানা ধরণের পরিকল্পনা হাতে নিয়েছেন এরই মাঝে আগামী ১৭ মার্চ থেকে আমরা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী শুরু করবো এবং জন্ম শত বার্ষিকী শুরু করবো। এবং জাতির জনকের শতবর্ষ পালনের জন্য এই মধ্যে বিভিন্ন মিশনকে বলা হয়েছে আপনারাও এই আয়োজনে বিভিন্ন ভাবে করবেন আমরা সাথে থাকবো।এর এক বছর পরে ২০২১ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করবো।

‌এছাড়া প্রধানমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশের কাতারে নিতে দেশকে ভিশন দেখিয়েছেন।বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে আমাদের অনেক ব্যবসা দরকার, বিনিয়োগ দরকার, সম্পদ দরকার আপনাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগিয়ে আপনাদের উন্নয়নের মহাসড়কে আপনাদের সম্পৃক্ত করতে চাই। বক্তব্যকালে মন্ত্রী আমিরাতে বাংলাদেশি শ্রমিদের ভিসা বন্ধ সম্পর্কে বলেন এই ব্যাপারে রাজপরিবার থেকে ভিসা খোলার নির্দেশ দিয়ে দিয়েছেন।বর্তমানে কিছু অফিসিয়াল প্রক্রিয়াধীনে আছে বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি