সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ‘পরকীয়া ও দ্বিতীয় বিয়ে’র প্রতিবাদ করায়, ‘স্ত্রীকে পেটালেন’ হিরো আলম


‘পরকীয়া ও দ্বিতীয় বিয়ে’র প্রতিবাদ করায়, ‘স্ত্রীকে পেটালেন’ হিরো আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে আলোচনায় আসা হিরো আলম ‘পরকীয়া ও দ্বিতীয় বিয়ে’র প্রতিবাদ করায় স্ত্রী সাদিয়া বেগম সুমিকে (২৮) পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ মার্চ, বুধবার বিকেলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় হিরো আলমের শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারধরের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারধর করেন।

এরপরই হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্ত্রীর পরিবার থেকেও হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রকাশিত খবর থেকে জানা গেছে।

এ বিষয়ে সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলির এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর টানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলেই তাকে মারধর করেন হিরো আলম।

অভিযোগ করে সুমি বলেন, ‘আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে আমাদের কোনো খবর রাখেন না। সংসারের খরচ দেন না।’

ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেই হিরো আলম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি লিখেছেন, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে তার শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাদিয়া বেগম সুমিসহ পাঁচ ব্যক্তি তার বাড়িতে গিয়ে কাঠের ‘বাটাম’ দিয়ে মারধর করেন।

ঘটনাটির বিষয়ে হিরো আলমের সঙ্গে তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, গত মঙ্গলবার রাতে হিরো আলম তাকে মারধর করা হয়েছে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। এরপর আজ সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন হিরো আলমও তার স্ত্রীকে মারধর করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি