শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবার নামের ইংরেজী বানানে পরিবর্তন আনলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ইংরেজী বানান Comilla University এর
বানান পরিবর্তন করে Cumilla University করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বছরের ২ এপ্রিল ‘নিকার’ এর ১৩৫ তম সভায়
কুমিল্লা জেলার ইংরেজি বানান Comilla থেকে Cumilla করা হয়। তারই
ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় নাম
পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিবর্তনকৃত নামটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব কাজে ব্যবহার করা হবে বলে
বিজ্ঞপ্তিতে বলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি