শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই মাকে নিয়ে সালমানের নারী দিবস পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বলিউডের সুপারস্টার সালমান খান নারী দিবসে নিজের দুই মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মা সালমা ও হেলেনের সঙ্গে তোলা ওই ছবিটি পোস্ট করেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি উওমেনস ডেদ। পোস্টটিতে ইতিমধ্যেই লাখ লাখ লাইক পড়েছে।

জানা যায়, সালমান খানের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন। তাদের সন্তান আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা।

পরে ১৯৮১ সালে সেলিম খান বিয়ে করেন হেলেনকে।

সালমান, আরবাজ ও সোহেল তিনজনই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। বোন আলভিরার বিয়ে হয়েছে নির্মাতা অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। আর অপর বোন অর্পিতা খানের বিয়ে হয়েছে অভিনেতা আয়ূষ শর্মার সঙ্গে।

সালমান সম্প্রতি আলি আব্বাস জাফর পরিচালিত ভারত সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ভাইজানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। চলতি বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ভাই আরবাজ খানের দদাবাং থ্রিদর শ্যুাটিংও শুরুর কথা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি