শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বুড়িচং উপজেলায় আ’লীগের দু-গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়গ্রুপের ২ জন আহত হয়েছে। এ সময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটায় বুড়িচং উপজেলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগে মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাশেম খান ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আখলাক হায়দারের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরের দিকে আ’লীগ মনোনীত প্রার্থী হাশেম খানের নেতাকর্মীরা বাজারে মিছিল বের করে। এ সময় তাদের সাথে স্বতন্ত্র প্রার্থী আখলাক হায়দার গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা হয়। এ সময় উভয়গ্রুপের দুইজন আহত হয়।

বুড়িচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি