বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভার উপজেলায় দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ঢাকার অদূরে সাভার উপজেলায় দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে গৃহবধূ সম্পা বেগম (২৮) ও তেঁতুলঝোড়ার ভরারী এলাকা থেকে গৃহবধূ এলিজার (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সম্পা বেগমের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের ইমান্দিপুর এলাকার ভাড়া বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূ সম্পা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সম্পা বেগমের স্বামী গার্মেন্ট শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে গতকাল রাতে একই সময় সাভারের তেঁতুলঝোড়ার ভরারী এলাকায় ভাড়া বাড়িতে গৃহবধূ এলিজার (২৫) ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ দুই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে, এগুলো হত্যাকাণ্ড কি না।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি