শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলি নিয়ে বিমানবন্দরে, আ. লীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : ঘোষণা ছাড়াই গুলি নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাঝারুল আনামকে আটক করা হয়েছে। তার সঙ্গে ৩৪ রাউন্ড রাইফেলের ও ১০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। সকাল সোয়া ১০টার একটি ফ্লাইটে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক জানিয়েছেন। এরপর তাকে এভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে আসা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি