শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এবার চাকরি থেকে অব্যাহতি পেলেন কুয়েত মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষ


এবার চাকরি থেকে অব্যাহতি পেলেন কুয়েত মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িত থাকার দায়ে এবার শিক্ষক হিসেবেও চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে।

এর আগে গত ১১ মার্চ ডাকসু নির্বাচনের দিন তাৎক্ষণিকভাবে তাকে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেয়া হবে না- এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সিন্ডিকেট সভায়।

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি