ডেস্ক রিপোর্ট :
বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।























































