সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংসদে যোগ দেয়া নিয়ে এখনও দোদুল্যমান বিএনপি থেকে নির্বাচিতরা, বললেন তানজিব-উল আলম


সংসদে যোগ দেয়া নিয়ে এখনও দোদুল্যমান বিএনপি থেকে নির্বাচিতরা, বললেন তানজিব-উল আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিব-উল আলম ইন্ডেপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশ অনুষ্ঠানে বলেন, বিএনপি নির্বাচিতরা প্রথম দিন থেকেই এই সংসদে না যাওয়র পক্ষে গতকালও তারা তাদের সভা করে জানিয়েছে বিষয়টি।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে কোনো নির্বাচিত সংসদ সদস্য যে মার্কায় নির্বাচন করে নির্বাচিত হয়েছেন সেই পার্টির বিরুদ্ধে যান তাহলে তার সদস্য পদ বাতিল হবে। ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত দুই নেতা শপথ নিলেও এখনও দোদুল্যমান বিএনপির নির্বাচিত ছয় নেতা।

তিনি আরো বলেন, মজার ব্যাপার হলো ঐক্যফ্রন্টের যে দু’জন নির্বাচিত প্রতিনিধি সংসদে শপথ নিয়েছেন তারা দু’জন গণফোরামের হলেও ১ জন নির্বাচন করেছের ধানের শীষ নিয়ে অন্যজন উদিয়মান সুর্য প্রতীকে। তাদের ব্যাপারে পার্টির বক্তব্য ওরা আমাদের আদেশ অমান্য করে এ কাজ করেছে। তারা সংসদে যোগ দিলেও তাদের সদস্য পদ টিকে থাকবে কি তার কোনো নিশ্চয়তা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি