ডেস্ক রিপোর্টঃ চাদঁপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
রোববার সকালে ১০টার দিকে উপজেলার কাকৈড় তলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহ আলম জানায়, কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় কর্ডোভা পরিবহনের একটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।


















































