শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝাউতলায় ইমেজিং সেন্টারে আসছে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যখাতে জনকল্যাণমুখী পদক্ষেপের ধারাবাহিকতায় কুমিল্লা ইমেজিং সেন্টার ঝাউতলায় অত্যাধুনিক একটি সিটি স্ক্যান মেশিন আমদানি করা হচ্ছে। মেশিনটি স্থাপন করা হলে কুমিল্লার দরিদ্র ও দুস্থ্য রোগীরা অল্প খরচে পরীক্ষা করে চিকিৎসা সেবা নিতে পারবে।

মঙ্গলবার সকালে কুমিল্লা রয়েল হসপিটালে সিমেন্স হেল্থ কেয়ার লিমিটেড এর বাংলাদেশের সেলস ম্যানেজার ইঞ্জিনিয়ার শামিমুল হক তানজীল এর কাছে মেশিনের জন্য চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ইমেজিং সেন্টারের চেয়ারম্যান গোলাম রসুল মিয়া, অর্থ-পরিচালক মো: আবদুল আউয়াল সরকার, অর্থ পরিচালক মো: আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, নির্বাহী পরিচালক (মার্কেটিং ) মো: কবির হোসেন, ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, ডিএমডি গোলাম মোস্তফা প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি