কুমিল্লার দেবিদ্বার রেহেনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন।
রবিবার(২১জুলাই) রাতে স্বামীর পরকিয়ার জের ধরে এ খুন হয়।
নিহত রেহেনা আক্তার দেবিদ্বার উপেজলার এলাহাবাদ গ্রামের আমির হোসেনের ছেলে খোরশেদ আলমের স্ত্রী। রেহেনার বাবার বাড়ি একই উপজেলার জাফরগন্জ(নারায়নপুর) গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
নিহতের পরিবারের দাবী রেহানা আক্তারকে গলা টিপে হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে। পারিবারিক সূত্র থেকে আরো জানা যায়,স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়া স্বামী খোরশেদ আলম রেহেনাকে প্রথমে গলা টিপে পরে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে।
এ ঘটনায় দেবিদ্বার থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ ২জনকে আটক করেছে।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।


















































