সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২২২, মৃত্যু ১


ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২২২, মৃত্যু ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের পক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ও চিকিৎসক আলাউদ্দিন আল আজাদ।

তিনি জানান, গত জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ২৬১৭ জন ডেঙ্গুরোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯০০, মৃত্যুবরণ করেছেন ১১ এবং বর্তমানে ভর্তি আছেন ৭০৬ জন।

সম্পাদনা : তানজিনা রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি