শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে কবরস্থানে রেখে যাওয়া বৃদ্ধার ঠাই হলো আশ্রয়কেন্দ্রে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে খাবারসহ কবরস্থানে স্বজনদের রেখে যাওয়া বৃদ্ধা খুরশিদা বেগমের (৬৮) আবশেষে ঠাই হলো রাজধানীর একটি আশ্রয়কেন্দ্রে।

গত তিন দিনেও স্বজনদের সন্ধান না পেয়ে শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর ১নং আশ্রয়কেন্দ্রে রেখে আসেন চৌদ্দগ্রামে কনকাপৈত পুলিশ ফাঁড়ি পুলিশ।

আর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মাহফুজের নির্দেশে খুরশিদা বেগমকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কনকাপৈত পুলিশ ফাঁড়ি পুলিশ।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন রবিবার (২৫ আগস্ট) রাতে  জানান, কে বা কাহারা গত ৭দিন আগে খুরশিদা বেগমকে খাবারসহ উপজেলার কনকাতৈপ ইউনিয়নের ধোড়করা-চাঁনকার দীঘি সড়কের পাশে পাঠানপাড়ার এলাকায় স্থানীয় একটি কবরস্থানে চার প্যাকেট খাবার, চারটি পানির বোতল, একটি মশার কয়েলসহ রেখে যায়।

খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে থাকা অবস্থায় গত তিন দিনেও তার স্বজনদের সন্ধান না পেয়ে চিকিৎসা শেষে শনিবার রাত ৯টার দিকে তাকে রাজধানীর মিরপুর ১নং সরকারি আশ্রয়কেন্দ্রে রেখে আশা হয়েছে বলে এএসআই কামাল হোসেন জানান।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি