স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার চিওড়া কাজী বাড়িতে মঙ্গলবার দোয়া, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাফর উল্লাহ খান চৌধুরী লহরী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, কাজী মো. ইকবাল, জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. নজরুল, যুব সংহতির কেন্দ্রীয় নেতা আলী আকবর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, সেক্রেটারী আবদুল্লাহ চৌধুরী পাশা, পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহমেদ, ছাত্রসমাজের সাবেক সভাপতি হারুনুর রশীদ, উপজেলা যুব সংহতির সভাপতি মনির হোসেন, যুব নেতা ওবায়েদ পাটোয়ারী, দেলোয়ার হোসেন, কাজী বিপ্লব, কাজী শহীদ, মো. শিপন, মো. কাজী শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


















































