কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির ১৯২৭ সালে প্রতিষ্ঠিত লক্ষীপদুয়া রহমতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীনের কার্যালয়ে , নির্বাচনে বিজয়ি নুরুল আজম মূন্সী, খোরশেদ আলম, শাহ আলম নুরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মুরশিদা বেগমসহ সদস্যদের সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাককে সভাপতি নির্বাচিত করেন।
গত ২৪ আগষ্ট ওই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ভূঁইয়া, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক সাদেক হোসেন, আব্দুল মন্নান প্রমূখ।


















































