স্টাফ রিপোর্টারঃ
দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তানজিনার। মা হারা তানজিনা খুঁজে পেয়েছিলেন নতুন এক পরিবার। তবে চার মাস না যেতেই লাশ হলেন তানজিনা আক্তার (১৯)।
কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে বলে জানান শশুরবাড়ির লোকজন। তবে তানজিনা আক্তারের বাবার দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মেয়েকে।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল গ্রামে। শনিবার (২৬ অক্টোবর) রাতে দেবপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের ক্ষুদ্র চা দোকানদার মো. সেলিম মিয়ার ২য় মেয়ে তানজিনার সাথে পার্শ্ববর্তী ময়নামতি ইউনিয়নের পূর্বরামপাল গ্রামের শাহ আলমের ছেলে মো. শরীফের বিয়ে হয়।
বিয়ের আগে শরীফ দোকানদারি করলেও বিয়ের এক মাস পর জানান, তিনি বিদেশ যাবেন। বিদেশে যাওয়ার টাকার জন্য তানজিনাকে চাপ দেন। এ নিয়ে তানজিনার স্বামী তার উপর নির্যাতন চালায়। গত ২২ অক্টোবর তানজিনার স্বামী টাকার জন্য তানজিনাকে বাবার বাড়িতে পাঠান।
চারদিন বাবার বাড়িতে থেকে শনিবার সকালে তানজিনা টাকা ছাড়া স্বামীর বাড়িতে ফিরে যান। এরপর তার স্বামী ও পরিবারের লোকজন তাকে মারধর করেন।


















































