শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিককে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম কমল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা এলাকায় জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। তখন ড্রেজার মালিক জহর আলমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহালের ছত্রছায়ায় এই চক্রটি এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি