যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী কমিউনিটি নেতা, বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ আলম ভূঁইয়া স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে (৬৫) নিউইয়র্কের ব্রুকলিনের মাইমনাইডিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধীন রামরায়গ্রাম। তিনি বেশ কয়েকদিন পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ গুনগ্রাহী রেখে যান। মরহুম শাহ আলম ভূঁইয়ার এক ছেলে নিউইয়র্কে পুলিশ অফিসার হিসেবে কর্মরত আছে।
মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সোলেমান হোসেন ও নিউইয়র্কস্থ চৌদ্দগ্রাম সমিতির সভাপতি কাজী এনামুল হক জানান, মরহুম শাহ আলম ভূঁইয়ার জানাযার নামাজ রবিবার (১০ নভেম্বর) বাদ এশা চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।


















































