তানজিনা রুমকী:
শুক্রবার সম্মিলিত নাট্যজোট কুমিল্লার নাট্য শিল্পীবৃন্দ “টাউন হল পরিচ্ছন্ন অভিযান” কর্মসূচি পালন করেন।
সম্মিলিত নাট্যজোট কুমিল্লার সাংগঠনিক সম্পাদক “টাউন হল পরিচ্ছন্ন অভিযানের” আহবায়ক আশিক পায়েল এর উদ্যোগে প্রতিবিম্ব থিয়েটার এর সভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরী ও সম্মিলিত নাট্যজোটের সভাপতি মাহফুজুর রহমান বাবুল এর সার্বিক দিক নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়।
টাউন হল মাঠ থেকে প্রায় ১০৫কেজি বর্জ্য সংগ্রহ করে নাট্যশিল্পী বৃন্দ।
“সম্মিলিত নাট্যজোট এই কার্যক্রম করেছে যাতে অন্যরা এমন কার্যক্রম করতে আগ্রহ প্রকাশ করে। বিভিন্ন সংগঠন যাতে এগিয়ে আসে পরিচ্ছন্ন কুমিল্লা গড়তে” বললেন নাট্যগুরু শাহজাহান চৌধুরী।
তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানায় কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানান “টাউন হল পরিচ্ছন্ন অভিযান” এর আহবায়ক আশিক পায়েল।



















































