সাকিব আল হেলাল:
শনিবার কুমিল্লার বরুড়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলন স্থান ঐতিহাসিক বরুড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ ৬জন আহতসহ ঘটনাস্থলে ২টি মোটর সাইকেলে অগ্নি সংযোগ দেওয়ায় বরুড়া উপজেলা প্রশাসন সম্মেলন স্থানে ১৪৪ ধারা জারি করে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মাঠে বরুড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আবদুর রহিমের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আবদুর রশিদের উপস্থাপনায় ত্রি-বার্ষিক সম্মেলন পুণরায় শুরু হয়।কুমিল্লা-৮(বরুড়া) আসনের সংসদ সদস্য কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বরুড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নাছিমুল আলম চৌধুরী নজরুলকে সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে নাছির উদ্দিন লিংকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অপর দিকে বরুড়া পৌরসভার জিরু পয়েন্টে উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মাইনুল ইসলামের নেতৃত্বে কমিটি এ এন এম মাইনুল ইসলামকে সভাপতি ও খোশবাস দঃ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন।


















































