সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উঃ খোশবাস ইউনিয়ন পরিষদে সরকারি সার,গম,ভুট্টা ও সরিষা বিতরণ করা হয়।
গতকাল বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার সুবিদা বঞ্চিত কৃষকদের মাঝে সার,গম,ভুট্টা ও সরিষা বিতরণ করেন।
এ সময় চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন,আমি চেষ্টা করি আমার ইউনিয়নে সরকারি যা কিছু আসে সবার মাঝে বিতরণ করতে কিন্তু বাজেট বেশি না থাকায় সবার মাঝে বিতরণ করা সম্ভব হয় না।সরকারিভাবে যতটুকু পাই সবটুকু বিতরণ করি”।
এ সময় পরিষদের সকল সদস্যসহ মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।


















































