সফিউল আলম:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী গান্দাছি সোসাইটি ক্লাব কর্তৃক আয়োজিত মুজিবুল হক মুজিব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত ।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব ডা.আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ,যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুুরুল আলম, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, চৌমুহনী বাজার মুজিব সেনা ক্লাবের সাধারণ সম্পাদক-ইমাম হোসেন মজুমদার, ৭নংওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ৩নংওয়ার্ড মেম্বার কাজী আলমগীর হোসেন ,চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন, জনতা ব্যাংক নালঘর বাজার শাখার অফিসার-আরিফ হোসেন, শ্রীপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাননীয় এমপি মহোদয়ের ভাতিজা যুবলীগ নেতা খোকন, যুবলীগ নেতা ইউসুফ সহ সর্বস্তরের নেতৃবৃন্দগণ, উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য-অনুষ্ঠেয় ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করেন-বসুয়ারা ফুটবল একাদশ বনাম শরিফপুর ফুটবল একাদশ।খেলার ফলাফল-শরিফপুর ১.০গোলে বসুয়ারা ফুটবল একাদশ কে পরাজিত করে বিজয় লাভ করে।


















































