শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগতদের মাঝে সর্বকনিষ্ঠ শিশু জোহান বড় হয়ে মায়ের সমাবর্তনের ছবি দেখবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে এসেছেন ৫৩ দিন বয়সী ইহতিশাম জোহান। ধারণা করা হচ্ছে সমাবর্তনে আগতদের মাঝে সর্বকনিষ্ঠ শিশু। মায়ের কোলে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে সে।

জোহানের মা আনিকা তাসলিম ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্রী। বাবা কামরুল হাসান বার্ডের সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন। বিয়ে হয়েছে প্রায় ৩ বছর।

দোহার মা বলেন, ছেলে ও স্বামীকে নিয়ে সমাবর্তনে এসেছি, খুব ভালো লাগছে। তার বয়স ৫৩ দিন, এখন সে কিছু বুঝে না। যখন বড় হবে, ছবিগুলো দেখবে। তার জীবন এগিয়ে চলার পাথেয় হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি