শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাটা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২০


স্টাফ রিপোর্টারঃ

লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় কুমিল্লা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেসার্স এন এস বি ব্রিকফিল্ডটি গুড়িয়ে দেয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সদর উপজেলায় আমড়াতলী ইউনিয়নের কালকার পাড় এলাকায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মেহেদী হাসান ও অমিত দত্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় এন এস বি ব্রিকস ফিল্ডটি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এছাড়া পানি দিয়ে ইট ভিজিয়ে নষ্ট করে দেওয়া হয়। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত,পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি ও কুমিল্লা র‌্যাব-১১ এর ডিএডি শফিকুল ইসলাম এবং বুড়িচং ফায়ার ষ্টেশন অফিসার সোহেল আহম্মেদসহ বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি