শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরের শাহরাস্তি থেকে ভূয়া প্রশ্নফাঁসকারী চক্রের ১ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২০

স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন শোরসাক উত্তর পাড়া থেকে মোঃ রাসেল আলম (২৪), পিতা- মোঃ নূর হোসেনকে আটক করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইলে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ, প্রচার ও বিক্রির অপচেষ্টা করার জন্য ফেইসবুকে স্ট্যাটাস ও কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার তথ্য পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ, প্রচার ও বিক্রির অপচেষ্টা করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার কথা স্বীকার করে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি