শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ব্যাবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই এএসআই ক্লোজড


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২০

স্টাফ রির্পোটার:
কুমিল্লা বরুড়ার শাকপুর গ্রামের মৃত-আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে।

ভোক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারী রবিবার রাত ৯ টার দিকে এ এসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয়। এ সময় শিপন নামের এক কিশোরকে আটক করে। রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লক্ষ ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরে আরো ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে, টাকা না পেয়ে কিশোরের বাড়ি থেকে একটি খাসি নিয়ে যায়। পরে ফরিদ পুলিশি হয়রানী থেকে বাঁচতে গত (২২ জানুয়ারী) বিকেলে কুমিল্লা এসপি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রবিবার (২ জানুয়ারী) রাতে দুই এএসআইকে ক্লোজ করে দেয়। এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, তাদেরকে প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি