শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুই ট্রাফিক পুলিশের গালে চড় মারলেন যুব মহিলা লীগ নেত্রী


দুই ট্রাফিক পুলিশের গালে চড় মারলেন যুব মহিলা লীগ নেত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২০

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে চড় মারা সেই যুব মহিলা লীগ নেত্রী রুহুন নেছা রুনাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে প্রিজনভ্যানে করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রুহুন নেছা রুনা (৪০) গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। তিনি সিটি করপোরেশনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।

জিএমপির প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার (এসি) এ কে এম আহসান হাবীব জানান, সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালতে মামলার নথি উপস্থাপন করা হয়। কাউন্সিলরের পক্ষে কেউ জামিন আবেদন না করায় তাকে আদালতে তোলা হয়নি। তাকে হাজতখানায় রেখেই মামলার নথিপত্র দেখেন ম্যাজিস্ট্রেট। পরে সিডাব্লিউ (কাস্টরি ওয়ারেন্ট) মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তায় জয়দেবপুর রোডে গাড়ি মোড় নেয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন রুনা। এরপর দুই কনস্টেবলকে চড় মারার অপরাধে তাকে আটকের পর গতকাল রাতেই পাঁচটি ধারায় থানায় মামলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি