শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২০

মো. আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লায় কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। করোনা পরিস্থিতিতে যখন সারা দেশ থেমে গেছে তখন ও খাদ্য সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্তসহ তার উপজেলা কৃষি অফিসার ও মাঠ কর্মীরা।

সুরজিত চন্দ্র দত্ত জানায়, করোনা পরিস্থিতির পর লকডাউন খুলে দেয়া হলে মানুষ যাতে খাদ্য সংকটে না পরে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিন রাত কাজ করে যাচ্ছে তারা। এছাড়া পচনশীল কৃষিপণ্য পরিবহনে কোন প্রকার বাধা দেয়া হচ্ছে না। তবে কৃষকদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। এছাড়া কৃষকদের সকল সুযোগ সুবিধা তারা ঠিকঠাক পাচ্ছে কিনা তা তদারকি করে দেখা হচ্ছে বলে জানান।

তিনি আরো বলেন, কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ২০২০-২১ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ আবাদের ক্ষুদ্র ও প্রান্তিক ১৫হাজার ৫শত কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করে। বীজ সহায়তা হিসেবে ২৫ মেট্রিক টন আউশ ধান বীজ কৃষকদের মাঝে দেয়া হয় এবং ১৬টি কম্বাইন হার বেষ্টর ও ৬টি রিপার দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি