শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিকের ১৭ নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডে বায়তুল আমান জামে মসজিদ কমিটি, যুবলীগ এবং যুব সমাজের সমন্বিত উদ্যোগে চারশত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বুট, মুড়ি, ডাল, চিনি, পেয়াজ, আলু ও তেল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫ টায় ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় বায়তুল আমান জামে মসজিদের সামনে এগুলো বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্যানেল মেয়র স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল।

এ সময় মহানগর যুবলীগ নেতা সৈয়দ মোঃ রোমন, যুবলীগ নেতা আশিকুর রহমান রকি, যুবলীগ নেতা আমির উল্লাহ আমির, যুবলীগ নেতা কালাম, যুবলীগ নেতা এস এম হারুন, যুবলীগ নেতা বাবুল , যুবলীগ নেতা মহিউদ্দিন ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ।

যুব সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন প্যানেল মেয়র স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও স্থানীয়রা।

এ বিতরণের অন্যতম উদ্যোক্তা মহানগর যুবলীগ নেতা সৈয়দ মোঃ রোমন জানান, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা  মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে যে সব উদ্যোগ নিয়েছেন, সেই সব উদ্যোগকে সফল করতে আমরা যুবলীগ ও যুব সমাজ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মানুষকে ঘরে রাখার জন্য ঘরে ঘরে নিজ উদ্যোগে উপহার সামগ্রী হিসেবে খাদ্য পৌছে দিচ্ছি। আপনারা সবাই ঘরে থাকুন, করোনামুক্ত থাকুন। আপনাদের পাশে আমরা যুব সমাজ থাকবো।  এ সময় আশিকুর রহমান রকি  অন্যান্যদেরকে এ কাজে সহযোগিতার জন্য শুভেচ্ছা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি