শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় কৃষকের ধান কেটে দিলো কলেজ শাখা ছাত্রলীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০২০

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভার কৃষক সাহেব আলী মিয়ার পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দিয়েছেন। কৃষক সাহেব আলী মিয়া বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড এর বাসিন্ধা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি ও সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামীর নেতৃত্বে ধান কাটার এ কার্যক্রম শুরু হয়।

ধান কাটায় অংশগ্রহন করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়াসহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি