স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮ জনে। আজ নতুন করে কুমিল্লা শহরের চকবাজারে একজন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও মুরাদনগরে একজনসহ ৩ জন মারা গেছেন। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে। আজকে ২৫ জন সুস্থ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ১৭ জন, চৌদ্দগ্রামে ১১ জন, মুরাদনগরে ১৩ জন, চান্দিনায় ১৩ জন, লাকসামে ৭ জন, তিতাসে ৬ জন, হোমনায় ৫ জন, দাউদকান্দিতে ৪ জন, আদর্শ সদরে ৭ জন, বুড়িচংয়ে ১৩ জন, বরুড়ায় ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ১ জন, মনোহরগঞ্জ- ১ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৭৩ জন, মুরাদনগর ১৫৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২০৭ জন, লাকসামে ৮৯ জন, চান্দিনায় ১১৫ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ২৯ জন,বরুড়ায় ২৫ জন, বুড়িচংয়ে ৮৬ জন, মনোহরগঞ্জ ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন,নাঙ্গলকোটে ৬৭ জন,হোমনায় ২০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ২৬ জন,লালমাইয়ে ১০ জন, চৌদ্দগ্রামে ৭৫ জন, আদর্শ সদরে ৭০ জন, মেঘনায় ১৮ জনসহ জেলায় আক্রান্ত ১ হাজার ১৬৩ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৩৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৫৫৬ জনের। এর মধ্যে ১ হাজার ১৬৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৩৮ জন এবং সুস্থ হয়েছে ১৮৪ জন।


















































