সেলিম সজীব :
শনিবার (৬ জুন) বিশেষ ফ্লাইটে দেশে আসছেন নিউ ইয়র্কের করোনা যুদ্ধের সেই হিরো কুমিল্লার দেবিদ্বার উপজেলার কৃতি সন্তান ডাঃ ফেরদৌস খন্দকার । তিনি হঠাৎ কেনো দেশে আসলেন এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা । এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক্তার ফেরদৌস । তাঁর দেয়া সেই আলোচিত স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
প্রিয় বাংলাদেশ। দেশে এসেছিলাম নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনা নিয়ে সবার পাশে দাঁড়িয়ে কাজ করতে। তার জন্যে জীবনের ঝুঁকি নিতেও আমি পিছপা হইনি।
যখন ভালো উদ্দেশ্য নিয়ে আমি দেশে এসেছি, তখন একদল লোক আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। বলা হচ্ছে, আমি নাকি খুনি খন্দকার মোশতাকের ভাতিজা কিংবা খুনি কর্ণেল রশিদের খালাতো ভাই। অথচ পুরো বিষয়টি কাল্পনিক। আমার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। কুমিল্লায় বাংলাদেশের অসংখ্য মানুষের বাড়ি। কুমিল্লা বাংলাদেশের একটি সনামধন্য জেলা। কুমিল্লায় বাড়ি হলেই কেউ খুনি মোশতাকের ভাতিজা কিংবা কর্নেল রশিদের খালাতো ভাই হয়ে যায় না। আমি স্পষ্ট করে বলছি, এই দুই খুনির সাথে আমার পারিবারিক কিংবা আদর্শিক কোন সম্পর্ক নেই। বরং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি ,তাদেরকে চরম ঘৃণা করি। ফলে যারা এই খারাপ কথাগুলো ছড়াচ্ছেন, বলছেন, তাদের উদ্দেশ্য পরিস্কার; ভালো কাজে বাধা দেয়া। এটা অন্যায়। আমি তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। সেই সাথে প্রমাণের জন্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। যদি মনে করেন আমার সেবা আপনাদের সরকার, তাহলে পাশে থাকুন।
বাংলাদেশী বংশোদ্ভূত নিউইয়র্কের এই ডাক্তার বাংলাদেশের করোনা রোগীদের সাহায্য করতে বাংলাদেশে আসছেন। তিনি নিয়মিত অন লাইনে করোনা আক্রান্ত বাঙ্গালীদের নানা পরামর্শ দিয়ে উজ্জীবিত ও ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। বাংলাদেশে ইনি ইদানিং খুব জনপ্রিয়।
জানা গেছে তিনি কুমিল্লায় ২ মাস চিকিৎসা সেবা দিবেন।


















































