মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে একদিনে শনাক্ত ৩ হাজার ১৪১, প্রাণ গেল আরও ৩২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩২ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ১৭১ জনের। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪১ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৯০৩ জন। সব মিলিয়ে সুস্থ্য ১৮ হাজার ৩৩১ জন।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৬০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ এক হাজার ৪৬৫টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি