কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে রেকর্ডসংখ্যক করোনায় আক্রান্ত হয়েছে আরও ১১১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯৫৭ জনে।
আজকে জেলার দেবিদ্বার ও চৌদ্দগ্রামে ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৫২ জন।
এছাড়াও আজকে নতুন করে সুস্থ্য হয়েছে আরও ৬০ জন। সুস্থ্যরা হলেন- চৌদ্দগ্রামের ১৬ জন, দেবিদ্বারের ৬ জন ও বুড়িচংয়ের ৩৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা রোগী সুস্থ্য হয়েছে মোট ৩৮৪ জন।
আজ রবিবার (১৪ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৩৭ জন, চৌদ্দগ্রামে ৮ জন, লাকসামে ৪ জন, আর্দশ সদরে ৭ জন, চান্দিনায় ১১ জন, বুড়িচংয়ে ২ জন, বরুড়ায় ৩ জন, দেবিদ্বারে ৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, হোমনায় ৬ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোটে ৩ জন, লালমাইয়ে ২ জন ও সদর দক্ষিণে ৯ জন।
রবিবার (১৪ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৫৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৪৭৭ জনের। এর মধ্যে মোট ১ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২১৩ জন, মুরাদনগর ১৭৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪২৪ জন, লাকসামে ১৪০ জন, চান্দিনায় ১৪৮ জন, তিতাসে ৪৩ জন, দাউদকান্দিতে ৭৪ জন,বরুড়ায় ৫৫ জন, বুড়িচংয়ে ১১৫ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৪১ জন, নাঙ্গলকোটে ৯০ জন, হোমনায় ৩৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৪২ জন, লালমাইয়ে ১৫ জন, চৌদ্দগ্রামে ১৭৬ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।


















































