স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে আক্রান্ত হয়েছে আরও ১১৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১২৫ জনে।
আজকে জেলার মুরাদনগর ১জন, চৌদ্দগ্রামে ১জন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৫৯ জন।
এছাড়াও আজকে নতুন করে সুস্থ্য হয়েছে আরও ৩৬ জন। সুস্থ্যরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলায় ৮ জন, মনোহরগঞ্জ উপজেলায় ১ জন, সদর দক্ষিণে ৯ জন, নাঙ্গলকোট উপজেলায় ৪ জন, আদর্শ সদরে ১০ জন,
হোমনায় ১ জন, বুড়িচং উপজেলায় ৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা রোগী সুস্থ্য হয়েছে মোট ৫০৫ জন।
আজ মঙ্গলবার (১৫ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৫৫ জন, লাকসামে ৬ জন, বুড়িচংয়ে ৪ জন, বরুড়ায় ৩ জন, মুরাদনগরে ৩ জন, সদর দক্ষিণে ৮ জন, চৌদ্দগ্রামে ৩ জন, হোমনায় ৪ জন, তিতাসে ১০ জন, দাউদকান্দিতে ৭ জন, চান্দিনায় ২ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ১২ জন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৬৯৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৪৫ জনের। এর মধ্যে মোট ২ হাজার ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২২৪ জন, মুরাদনগর ১৮২ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪৯৩ জন, লাকসামে ১৫১ জন, চান্দিনায় ১৫০ জন, তিতাসে ৫৩ জন, দাউদকান্দিতে ৮১ জন,বরুড়ায় ৬০ জন, বুড়িচংয়ে ১২৪ জন, মনোহরগঞ্জ ৪৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৮ জন, নাঙ্গলকোটে ৯১ জন, হোমনায় ৪২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫১ জন, লালমাইয়ে ১৭ জন, চৌদ্দগ্রামে ১৭৯ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।


















































