শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামে ফারিয়া (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

শিশু ফারিয়া পীরযাত্রাপুর গ্রামের বাজার সংলগ্ন সোবহান মিয়ার ছেলে হাফেজ ওমর ফারুকের একমাত্র সন্তান।

স্থাণীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন ও পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি