ডেস্ক রিপোর্ট:
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৮৬৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৮২২ জন। মোট এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ১৭৬টি।
২৪ ঘণ্টায় নতুন ৪১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ১৯ জন ও নারী ৮০৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন ও রংপুর বিভাগে পাঁচজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৪ লাখ সাত হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।























































