স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২১ হাজার ৩ শত পঞ্চাশ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচারকালে ২১ হাজার ৩ শত পঞ্চাশ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব- ১১, সিপিসি- ২। এ সময় নগদ অর্থ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুড প্যালেস এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে মোট ২১,৩৫০ (একুশ হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ০৩ হাজার ৪০০ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ফরিদপুর জেলার মধুখালী থানার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬) ও হাটঘাটা গ্রামের মোঃ দুলাল খাঁন এর ছেলে মোঃ শাকিল খাঁন (১৯)। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।


















































