বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হচ্ছেন আনুশকা শর্মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২০

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও কেউ স্বীকার করেননি। অবশ্য চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন বহুদিন। তাই গুঞ্জন চাউর হয়েছিল, সন্তানসম্ভবা এ অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। মা হতে চলেছেন এ ডিভা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে আনুশকা শর্মা ও বিরাট কোহলি এ খবর প্রকাশ্যে আনেন। সেখানে হাস্যোজ্জ্বল যুগলের ছবিও শেয়ার করা হয়। লেখেন, ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা।

২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ যুগল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এ তারকা-যুগল।

২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তাঁর সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। তবে নিয়মিত প্রযোজনা করছেন এ সুন্দরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি