শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করলেন জিনাত আমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের তিন তিন বার সভাপতি পদে নির্বাচত হওয়া জিনাত আমান (মিষ্টি খান)  এখন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে আপগ্রেডেশন পেয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোশিয়েশনের সভাপতি জিনাত আমান সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে আপগ্রেডেশন পেয়েছেন।

গত ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তনুযায়ী জিনাত আমানকে সিন্ডিকেট সভার তারিখ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়।

ওই আলোকে তিনি ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে উক্ত পদে যোগদান করে। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর আমান উল্ল্যাহ খান ও এডভোকেট লায়লা শিরিন এর জেষ্ঠ্য সন্তান।

পারিবারিক জীবনে স্বামী মো: খালেদ আব্দুল্লাহ বুড়িচং উপজেলার ইউ আর সি । তিনি দুই সন্তানের জননী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের তিন বার সভাপতি পদে নির্বাচত হন।

উল্লেখ্য যে, তিনি কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খানের ভাতিজী ও বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা’র চাচাত বোন।

দায়িত্ব পালনে তিনি সবার নিকট দোয়া কামনা করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি