বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ: ধর্ষক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২০


স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামে আফিয়া (ছদ্মনাম) (৯) নামের এক ২য় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মায়ের করা মামলায় শনিবার দুপুরে পুলিশ ধর্ষক সাইফুল ইসলাম সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের মাজু মিয়ার বাড়ির কাইয়ুম নামের এক প্রবাসীর শিশু কন্যা আফিয়াকে গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১ টায় বাড়ির পাশে পুকুর পাড়ে পেয়ে একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম রবি’র ছেলে সাইফুল ইসলাম ১০ টাকার লোভ দেখিয়ে তাদের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি পরবর্তীতে বাড়িতে গিয়ে মাকে জানালে সে তাকে নিয়ে বুড়িচং উপজেলা সদরের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রের মাহমুদা নামের এক পল্লী চিকিৎসকের কাছে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে একটি চক্র বিচারের নামে কালক্ষেপন করতে থাকে। উপায়ন্তর না দেখে শনিবার ধর্ষিতার মা জেসমিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করে।

এদিকে বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষক সাইফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বুড়িচং থানার ওসি (তদন্ত) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান,ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি